Bangla
10 months ago
বাজেটে বৈষম্যহীন সমাজের প্রতিফলন নেই: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

Published :
Updated :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নতুন ব্যবস্থাপনার যে প্রত্যাশা ছিল, তার পূর্ণ প্রতিফলন দেখা যায়নি।
আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাজেটটি বাস্তবভিত্তিক হলেও অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা ছিল, সেটি বাজেটে পুরোপুরি প্রতিফলিত হয়নি।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের অর্থনৈতিক সমস্যাগুলোর কিছুটা প্রতিকারে বাজেট ব্যবস্থা নিয়েছে ঠিকই, কিন্তু আমরা যে বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন দেখি, সেটার প্রতিচ্ছবি বাজেটে দেখা যায় না।

For all latest news, follow The Financial Express Google News channel.