
Published :
Updated :

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭)। সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। তারা দুজন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম ও সোহান স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতো। শুক্রবার মাদ্রাসা ছুটির দিন তারা বাড়িতে আসে এবং খেলা করতে গিয়ে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.