
Published :
Updated :

জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ একাধিক দাবিতে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৫ জুন) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি’র বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
দলটি জানিয়েছে, সমাবেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই অভ্যুত্থানে শহীদ-আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে নির্বাচন ও প্রবাসীদের ভোটাধিকারের দাবিও তুলে ধরা হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতারা। শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.