
Published :
Updated :

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত আইজিসহ ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি করা হয়েছে।
আজ বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মাহবুবর রহমান।
প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে বদলি করে পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহকে সিআইডির অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে ঢাকার এসপিবিএন এর ডিআইজি পদে বদলি করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.