বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার কর্মী নেবে জাপান, ঢাকায় হবে প্রশিক্ষণ কেন্দ্র

Published :
Updated :

বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার কর্মী নেবে বলে জানিয়েছে জাপান। আগামী ৫ বছরে প্রশিক্ষিত এই কর্মী নেওয়ার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান।
বৃহস্পতিবার (২৯) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
জাপানে অনুষ্ঠিত 'বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স'–এ বক্তৃতা দিতে গিয়ে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভসের চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানিয়েছেন, তাদের সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী পাঁচ বছরের মধ্যে এক লাখ বাংলাদেশিকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। এছাড়াও জাপানি বিভিন্ন কোম্পানি আরও কয়েক হাজার দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী বলেও তিনি জানান।
অন্যদিকে, জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান।

For all latest news, follow The Financial Express Google News channel.