
Published :
Updated :

সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আর্থিক স্থিতিশীলতা বাড়াতে বাংলাদেশকে নতুন করে ৫০ কোটি ডলারের ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। প্রতি ডলার ১২২.৩৭ টাকা ধরে এ ঋণের পরিমাণ প্রায় ৬ হাজার ১১৮ কোটি টাকা।
শনিবার (২১ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, এই অর্থ সরকারি ও আর্থিক খাতের সংস্কারে সহায়তা করবে, যা দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য উন্নত সেবা নিশ্চিত করবে।
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রকল্পের মূল্যায়ন নথি প্রকাশ, ই-জিপি বাধ্যতামূলককরণ, কর ব্যবস্থায় স্বচ্ছতা এবং বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়ানো—এইসব লক্ষ্যে কাজ করবে এই অর্থায়ন।
এই সহায়তার মাধ্যমে চলতি অর্থবছরে বিশ্বব্যাংকের মোট প্রতিশ্রুতি দাঁড়াল ৩.০৭ বিলিয়ন ডলার। স্বাধীনতা পর থেকে সংস্থাটি বাংলাদেশকে ৪৬ বিলিয়ন ডলারের বেশি অনুদান ও সহজ শর্তের ঋণ দিয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.