
Published :
Updated :

বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও চার বছর বয়সী ছেলে প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বামুনিয়া মন্ডলপাড়া এলাকার চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আজিজুল ইসলাম।
তিনি জানান, ঈদের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের ডিভাইডার পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহন তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান।
মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

For all latest news, follow The Financial Express Google News channel.