Bangla
2 years ago

বিবাহ বিচ্ছেদের ঘোষণা আরেফিন শুভ'র

Published :

Updated :

অর্পিতা সমাদ্দারের সঙ্গে নয় বছরের দাম্পত্য জীবন শেষ করে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। 

‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা এই অভিনেতা বুধবার (৩১ জুলাই) রাতে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেন। 

তিনি লিখেছেন,"দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোন কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময়য় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আনি অর্পিতা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মত করে বাঁচব।" 

আরিফিন শুভর মা খায়রুন নাহার এই বছরের জানুয়ারিতে মারা যান, তখন থেকেই শুভ মানসিকভাবে বিধ্বস্ত। এই কঠিন সময়ে অর্পিতার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে শুভ লিখেন,"অনেক চড়াই- উৎরাই এর পরেও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ ও চিরঋণী।" 

শেষে শুভ সাম্প্রতিক আন্দোলনে শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। সে সাথে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেন তিনি। 

অর্পিতা সমাদ্দার ভারতের পশ্চিমবঙ্গের একজন ফ্যাশন ডিজাইনার এবং বর্তমানে ঢাকায় একজন ফ্যাশন ডিজাইনার এবং ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি শুভ ও অর্পিতা বিয়ে করেন। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শুভ ২০১০ সালে খিজির হায়াত খানের পরিচালনায় স্পোর্টস ড্রামা ফিল্ম 'জাগো' দিয়ে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন।

বঙ্গবন্ধুর বায়োপিক বাদেও বেশকিছু ব্যবসাসফল ও সমালোচকদের মন জয় করা সিনেমা আছে শুভ'র ঝুলিতে। এর মধ্যে, ঢাকা অ্যাটাক, ছুয়ে দিলে মন, মিশন এক্সট্রিম, মুসাফির, ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২, আহা রে দর্শকদের মন জয় করেছে। এছাড়া, শুভ ওটিটিতেও বেশ কিছু কাজ করেছেন। 

 

Share this news