
Published :
Updated :

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক (৮২) মারা গেছেন। রবিবার (২৫ মে) রাতে ঢাকায় ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার (২৬ মে) গোপালগঞ্জ কোর্ট মসজিদে প্রথম জানাজা এবং টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গায় দ্বিতীয় জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি সংগঠক ছিলেন। আশির দশকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন এবং জেলা পরিষদের চেয়ারম্যানও হন। ১৯৯৬ সালে হাইকোর্টের বিচারপতি, পরে আপিল বিভাগে দায়িত্ব পালন করেন। অবসরের পর শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.