Bangla
9 months ago
বিগত তিন জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

Published :
Updated :

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
শনিবার (২১ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল রবিবার (২২ জুন) শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এর আগে, গত সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত নির্বাচনগুলোর জন্য দায়ীদের তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

For all latest news, follow The Financial Express Google News channel.