
Published :
Updated :

পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ১ হাজার ৭৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ১ হাজার ১৮৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ছিল এবং বাকি ৬১০ জন অন্যান্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ জুন) পুলিশের সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি আরও জানান, অভিযানে দুইটি রাইফেল, একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি রামদা, দুইটি ছুরি, একটি দেশীয় অস্ত্র ও দুইটি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে।
সারাদেশে একযোগে পরিচালিত এ অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয় বলে জানান তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.