
Published :
Updated :

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক এমপি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
এর আগে দুপুরে দুর্জয়কে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি। দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, নাঈমুর রহমান দুর্জয় ২০১৪ সালে মানিকগঞ্জ-১ আসন থেকে এমপি নির্বাচিত হন এবং পরের মেয়াদেও একই আসনের প্রতিনিধিত্ব করেন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন এবং বিসিবির বিভিন্ন দায়িত্বেও ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.