
Published :
Updated :

চলতি বোরো সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বুধবার (২৮ মে) ময়মনসিংহে এক সভা শেষে তিনি জানান, এ বছর ১৪ লাখ টন চাল ও সাড়ে ৩ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, দেশে বর্তমানে ১৫ লাখ টন খাদ্য মজুদ রয়েছে, যা গত বছরের তুলনায় ৩ লাখ টন বেশি। আমনেও ভালো ফলন হলে চাল আমদানির প্রয়োজন হবে না।
দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারণের কথাও জানান উপদেষ্টা। বর্তমানে বছরে পাঁচ মাস ৫০ লাখ পরিবার ৩০ কেজি চাল পেলেও, আগামী অর্থবছর থেকে তা ছয় মাসে ৫৫ লাখ পরিবারে বাড়ানো হবে। নতুন তালিকা তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।

For all latest news, follow The Financial Express Google News channel.