
Published :
Updated :

বরগুনার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার প্রথম দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় ২০ জন আহত হয়েছেন। তবে এদের কারও আঘাত গুরুতর নয়।
শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আহতরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরে গেছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর কোরবানি কার্যক্রম শুরু হলে ধারালো অস্ত্র ব্যবহারের সময় অসাবধানতাবশত ২০ জন আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। যদিও অধিকাংশের আঘাত ছিল হালকা, কয়েকজনকে কাটা স্থানে ২-৩টি সেলাই দিতে হয়েছে।
এ বিষয়ে জরুরি বিভাগে দায়িত্ব পালনরত সিনিয়র স্টাফ নার্স বলেন, আহতদের বেশিরভাগই ছিলেন মৌসুমি কসাই—অভিজ্ঞতা না থাকায় নিজেরা পশু কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এরকম মৌসুমি কসাইদের অসতর্কতা থেকেই এ ধরনের ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে।

For all latest news, follow The Financial Express Google News channel.