
Published :
Updated :

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে সব ধরনের অভ্যন্তরীণ লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একইসঙ্গে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানান, সকাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া ভালো হলে আবার চালু করা হবে।
সকালে দমকা হাওয়া, বৃষ্টি ও নদী উত্তাল থাকায় বরিশাল নদী বন্দরে ২ নম্বর এবং পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.