
Published :
Updated :

গ্রীষ্মের পর ধীরে ধীরে বর্ষার আগমন ঘটছে দেশে। এ সময়ে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতের প্রবণতা থাকে, তবে সামনের কয়েকদিন বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৮ জুন) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, “রোদেলা আবহাওয়ার কারণে বৃষ্টিপাত সাময়িক কমেছে। ফলে খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোতে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ আরও কিছু এলাকায় বিস্তৃত হতে পারে।”
তিনি আরও বলেন, “বর্ষাকাল হওয়ায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা আপাতত কম।”
আবহাওয়া অধিদপ্তরের রোববার সকালের বুলেটিনে জানানো হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এছাড়া সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বর্তমানে খুলনা বিভাগ ছাড়াও রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছুদিন অব্যাহত থাকতে পারে।

For all latest news, follow The Financial Express Google News channel.