
Published :
Updated :

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টার দিকে তৃতীয় তলার ছাদের স্টোররুমে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে স্টোররুমে রাখা কাগজপত্র ও স্টেশনারি সামগ্রী আগুনে পুড়ে যায় বলে জানা গেছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আগুন লাগার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেন।
তিনি আরও জানান, আগুনে স্টোররুমে থাকা কিছু কাগজপত্র, স্টেশনারি এবং প্লাস্টিক সামগ্রী পুড়ে গেলেও কোনো বড় ধরনের ক্ষতি হয়নি।
শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, ওই স্টোররুমে মামলা সংশ্লিষ্ট নথি বা কোনো গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাগজ ছিল না। এটি মূলত অফিসের সাধারণ ব্যবহারের উপকরণ রাখার জায়গা।

For all latest news, follow The Financial Express Google News channel.