
Published :
Updated :

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। তবে নির্বাচন ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয়বাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তিনি জানিয়েছেন, ছাত্রদল নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো ভাবনার বিষয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নোমান লিখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে আমরা যথেষ্ট সন্দিহান। এই প্রশাসনের অধীনে আমরা নির্বাচনে যাব কিনা তা ভেবে দেখার বিষয়।
তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং ১৫ সেপ্টেম্বর থেকে জমা নেওয়া শুরু হয়ে চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।

For all latest news, follow The Financial Express Google News channel.