
Published :
Updated :

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টিপাতসহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (৩০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা সারাদেশে দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার (বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) পূর্বাভাসে বলা হয়েছে, একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সময়ে দেশের প্রায় সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। এই সময়ে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
শনিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

For all latest news, follow The Financial Express Google News channel.