
Published :
Updated :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দুটি নোবেল পুরস্কারের জন্য গর্ববোধ করতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৪ মে) চবির পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নোবেলজয়ী কর্মসূচির গোড়াপত্তন চবিতেই। আমি ব্যক্তিগতভাবে একবার পেয়েছি, আর গ্রামীণ ব্যাংকও নোবেল পুরস্কার পেয়েছে—যার জন্ম চবির অর্থনীতি বিভাগে।”
তিনি বলেন, “গ্রামীণ ব্যাংকের আইনে উল্লেখ আছে, এটি চবির অর্থনীতি বিভাগ থেকে শুরু। তাই চবি এই ইতিহাস ছাত্রছাত্রীদের জানাতে পারে, যাতে তারা তাদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত হয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সভাপতিত্ব করেন চবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

For all latest news, follow The Financial Express Google News channel.