
Published :
Updated :

শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিএনপি চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রতিনিধিদলের সঙ্গে একটি বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
বিএনপি প্রতিনিধিদলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, এবং চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

For all latest news, follow The Financial Express Google News channel.