
Published :
Updated :

চেক প্রতারণার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেলকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে চেকের সমপরিমাণ অর্থ প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বাদী হারুনুর রশীদের অভিযোগে জানা যায়, আদালতে একাধিকবার সমন দেওয়া হলেও সোহেল হাজির না হওয়ায় বিচারক মো. নুরু মিঞা এই রায় দেন।
শহিদুর রহমান সোহেল দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিপক্ষ তাকে হেয় করতে এই মামলা করিয়েছে। তিনি আইনি পথে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

For all latest news, follow The Financial Express Google News channel.