
Published :
Updated :

চোখের চিকিৎসার জন্য স্ত্রী সহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের অপারেশন করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.