Bangla
9 months ago

চিরিরবন্দরে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

Published :

Updated :

দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ও দুপুরে চিরিরবন্দর রেলস্টেশন এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বাসুদেবপুর গ্রামের আনজুমান আরা (৬০) এবং পশ্চিম সাইতাঁড়া গ্রামের জিয়াবুর রহমান (৪৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে রেলস্টেশনের পাশের রাস্তা পার হওয়ার সময় পার্বতীপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আনজুমান আরা নিহত হন।

এর আড়াই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে বাংলাবান্ধাগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশের সময় জিয়াবুর রহমান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

চিরিরবন্দর থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, দুটি ঘটনা ভিন্ন সময়ের। বিস্তারিত জানতে তদন্ত চলছে। 

Share this news