
Published :
Updated :

অভিনেত্রী তানিন সুবহার লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আজ (১০ জুন) মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাত্র ৩০ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে গেছেন। গত ৩ জুন মধ্যরাতে তাকে ধানমন্ডির ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সুবহার হৃদযন্ত্র কিছুটা সচল ছিল, কিন্তু তার মস্তিষ্ক কাজ করছিল না। দুই দিন আগে চিকিৎসকরা তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন। তবে লাইফ সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য তার স্বামীর সম্মতির অপেক্ষা ছিল। অবশেষে পারিবারিক সিদ্ধান্তে আজ লাইফ সাপোর্ট বন্ধ করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার ফজরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাটে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.