
Published :
Updated :

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলতি সপ্তাহে তিন দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হবে এবং এর মধ্যেই কমিশন বড় ধরনের অগ্রগতি অর্জনের চেষ্টা করছে।
রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার সূচনাপর্বে তিনি এই কথা বলেন।
ড. আলী রীয়াজ বলেন, “আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করতে। ৩০ জুলাইয়ের মধ্যে আমরা যৌক্তিক একটি অবস্থানে পৌঁছাতে চাই। প্রয়োজনে সেটা ৩১ জুলাই পর্যন্ত গড়াতে পারে।”
তিনি আরও জানান, আজকের আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে— প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এবং জরুরি অবস্থা জারির বিষয়টি।

For all latest news, follow The Financial Express Google News channel.