
Published :
Updated :

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির অধীনে ভারত থেকে আমদানি করা ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এই চাল আমদানির কার্যক্রমটি ‘প্যাকেজ-৮’-এর আওতায় সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯টি পৃথক প্যাকেজের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ পর্যন্ত এসব চুক্তির আওতায় দেশে মোট ৩ লাখ ৫৩ হাজার ৭১৯ মেট্রিক টন চাল এসে পৌঁছেছে। সর্বশেষ আসা চালের নমুনা পরীক্ষার কাজ শেষ হয়েছে এবং দ্রুত খালাস কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.