চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ট্রাক উল্টে ২ শতাধিক সিলিন্ডার বিস্ফোরণ

Published :
Updated :

চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় এলপি গ্যাসবাহী একটি ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শতাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুনে বেশ কয়েকটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। এ কারণে মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বুধবার (৪ জুন) ভোর ৪টার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে এবং উপস্থিত জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও তিনি জানান।

For all latest news, follow The Financial Express Google News channel.