
Published :
Updated :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ১০ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে প্রধান রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তার সহকারী হিসেবে নয়জন রিটার্নিং কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে।
নতুন কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে ১০ জন করা হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য ও কার্যকর হয়। রিটার্নিং কর্মকর্তারা উপাচার্যের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন পরিচালনার কাজ এগিয়ে নেবেন।

For all latest news, follow The Financial Express Google News channel.