
Published :
Updated :

প্রস্তাবিত বাজেটে সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত মিলেছে। এবার সরাসরি দাম না বাড়লেও, সিগারেট তৈরিতে ব্যবহৃত পেপারের ওপর শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানায়, মূল্য কাঠামো আগের মতো থাকলেও কাঁচামালের ওপর শুল্ক বাড়ানোয় সিগারেটের দাম বেড়ে যেতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও সিগারেটের বিভিন্ন স্তরে ৫ থেকে ৭ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছিল।
অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আজ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা মূল্যের প্রথম জাতীয় বাজেট উপস্থাপন করেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ একটি পূর্ব-রেকর্ড করা বক্তৃতার মাধ্যমে বাজেটটি উপস্থাপন করছেন।
আজ সোমবার (২ জুন) বেলা ৩টায় রাষ্ট্রায়ত্ত বিটিভি এবং অন্যান্য বেসরকারি সংবাদমাধ্যমে নতুন বাজেট ঘোষণা একযোগে সরাসরি সম্প্রচার শুরু হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.