
Published :
Updated :

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় (১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকায় ২৯ জন এবং ঢাকার বাইরে ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগ অনুযায়ী চট্টগ্রামে সবচেয়ে বেশি, মোট ৪৩ জন আক্রান্ত হয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৩৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬১ জনের। মৃতদের মধ্যে ৫১.৫% পুরুষ এবং ৪৭.৫% নারী।
অন্যদিকে, মোট আক্রান্তদের মধ্যে ৫৮.৭% পুরুষ এবং ৪১.৩% নারী।

For all latest news, follow The Financial Express Google News channel.