
Published :
Updated :

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ভাইরাসটিতে আরো একজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৫ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন ছাড়া এলাকায় ৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৩ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত ২০২৫ সালে ১৩,১০৩ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৪,৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫৫ জনে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১,০১,২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১,৭০৫ জন এবং হাসপাতাল ভর্তি হয়েছেন ৩,২১,১৭৯ জন।

For all latest news, follow The Financial Express Google News channel.