
Published :
Updated :

আওয়ামী লীগ সরকারের পতনের পর নয় মাস পেরিয়ে এবার দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আবদুল হামিদ থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.