
Published :
Updated :

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় ১৭৪টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১২ জুন) ১৩৪টি নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০২ জনে এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনে।
গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জন।
মহামারি শুরুর পর থেকে দেশে করোনা শনাক্তের মোট হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ।

For all latest news, follow The Financial Express Google News channel.