
Published :
Updated :

দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল সারাদেশে নতুন করে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে বিভিন্ন সংস্থা।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যাত্রীদের মেট্রোরেলে ভ্রমণের সময় মাস্ক পরার অনুরোধ জানিয়েছে। সোমবার (৯ জুন) প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংস্থাটি স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্বও তুলে ধরে।
এছাড়া, ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী মানুষের ভিড় বাড়ায়, রেলপথ মন্ত্রণালয়ও একই ধরনের সতর্কতা জারি করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরার পরামর্শ দিয়েছে। এতে করে সংক্রমণের ঝুঁকি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

For all latest news, follow The Financial Express Google News channel.