
Published :
Updated :

বৈশাখের দিনগুলো কাটছে সূর্যের চোখ-রাঙানিতে। গরমের দাপট যেন কমছেই না। তাপমাত্রা ৪০ ডিগ্রী ছুঁইছুঁই। তবু এই তীব্র গরমে কোনো কোনো অঞ্চলে বয়ে যাচ্ছে প্রশান্তির বাতাস। এই অবস্থার মধ্যেই আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
তবে এই সময়ে রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

For all latest news, follow The Financial Express Google News channel.