
Published :
Updated :

গতকাল রোববার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আহ্বান জানিয়ে বলেন, আগামী ১৫ আগস্ট শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে আপনারা ফুল দিয়ে আসবেন এবং দোয়া করবেন- বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য, ও আমার পরিবারের জন্য।
এছাড়াও জয় বলেন, আপনারা দেখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বর বাসা পুড়িয়ে ফেলেছে। যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। যে বাসা এতো দিন বঙ্গবন্ধুর মিউজিয়াম ছিল। সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না। বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ পেতাম না। সামনে ১৫ আগস্ট, আপনারা যদি স্বাধীনতার চেতনা বিশ্বাস করেন এবং যদি মেনে নেন যে বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, তাহলে আপনাদের প্রতি আহবান- শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। দোয়া করবেন, বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতার জন্য ও আমার পরিবারের জন্য।

For all latest news, follow The Financial Express Google News channel.