
Published :
Updated :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।
সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে বিমানটি হিথ্রো থেকে উড্ডয়ন করে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, নির্ধারিত সময়েই ম্যাডামকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার পথে রওনা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.