Bangla
10 months ago

দেশের সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

Published :

Updated :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সর্বদলীয় বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা। এতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের চলমান সংকটময় অবস্থা থেকে সমাধানের পথ খুঁজে বের করতে এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

Share this news