
Published :
Updated :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করে রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলাটির তদন্তে অগ্রগতি হিসেবে আটজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটনসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিস্তারিত তুলে ধরতে আজ বিকেলে এক সংবাদ সম্মেলন করবেন ডিবির অতিরিক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
উল্লেখ্য, নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। গত ১৩ মে রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ১৪ মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.