
Published :
Updated :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার (১৩ জানুয়ারি) সকালে গজারিয়ার বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে একটি সড়ক দুর্ঘটনা এবং যানবাহন গাড়ি বিকল হওয়ার ফলে যানজট শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
এছাড়া গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। ধীরগতিতে যানবাহন চলছে, শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.