Bangla
2 years ago

ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

Published :

Updated :

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে প্রশাসন। 

আজ শনিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

বৈঠকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ডাঃ মোঃ শফিকুল আলম চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, উক্ত সভায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সকল প্রকার ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য এবং নতুনভাবে গঠিত কোনো ছাত্র সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। 

আদেশে আরও বলা হয়েছে যে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে ও হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্র রাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার বা প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে ক্যাম্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া, এই আন্দোলনে আহত সকল শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়। 

Share this news