Bangla
a year ago

ঢাকার ৪ থানা পেল নতুন ওসি

Published :

Updated :

নতুন সরকার গঠনের পর থেকেই একের পর এক বদলি ও পদায়ন হচ্ছে পুলিশ বাহিনিতে। তারি ধারাবিহকতায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। 

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে বৃহস্পতিবার (২৯ আগস্ট) তাদের দায়িত্ব দেওয়া হয়। 

নতুন ওসিদের মধ্যে মো. আমিরুল ইসলামকে কামরাঙ্গীরচর থানা, মো. মোকাম্মেল হককে রূপনগর থানা, মোহসীন উদ্দিনকে নিউমার্কেট থানা এবং মো. আব্দুল আলিমকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

Share this news