Bangla
10 months ago

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত

Published :

Updated :

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২১ মে) রাতে দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে জানানো হয়, রাত ১টার মধ্যে এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে রয়েছে—ঢাকা, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Share this news