ঢাকাসহ ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

Published :
Updated :

ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে, সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস। একইসঙ্গে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

For all latest news, follow The Financial Express Google News channel.