
Published :
Updated :

রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার পর এই ভূমিকম্পটি অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
তিনি আরও বলেন, সকাল ১০টা ৩২ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫ রিখটার স্কেলে।
ভূমিকম্পটি ঢাকার ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থানে সৃষ্টি হয়, যার প্রভাবে ঢাকাসহ বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.