
Published :
Updated :

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকা মহানগরের বাসিন্দা।
মঙ্গলবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০১টি নমুনা পরীক্ষায় এসব সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এ সময় কেউ মারা যাননি।
এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ জন, সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।

For all latest news, follow The Financial Express Google News channel.