ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা দায়মুক্তি পাচ্ছেন : আসিফ নজরুল

Published :
Updated :

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ সংশোধন করেছে সরকার। নতুন সংশোধনীতে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা বাতিলের বিধান যুক্ত করা হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলা থেকে মুক্তি পাবেন।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লেখেন, “গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা (স্পিচ অফেন্স) বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন।”
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ৫০ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে আরও ১১টি অধ্যাদেশ ও তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.