
Published :
Updated :

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে এ সামিট শুরু হয়েছে।
প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে কাতারের বেশ কয়েকজন মন্ত্রী ও খ্যাতিমান ব্যক্তিত্ব তাঁকে স্বাগত জানান।
ড. ইউনূস এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বলে জানিয়েছেন তাঁর ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

For all latest news, follow The Financial Express Google News channel.