Bangla
9 months ago
দুর্নীতির অভিযোগে এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

Published :
Updated :

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) দুদকের জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করে।
যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন—অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, সদস্য লুতফুল আজীম, সাবেক সিআইসির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং যুগ্ম কমিশনার মো. তারেক হাছান।
এর আগে গত ২৯ জুন এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে অনুসন্ধান চালানোর কথা জানানো হয়, যাদের মধ্যে বেশিরভাগই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য ছিলেন। নতুন যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, তাদের মধ্যে তিনজন এই ঐক্য পরিষদের সদস্য।

For all latest news, follow The Financial Express Google News channel.